1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষঃ
হাতিয়ায় জাতীয় যুব দিবস ২০২৬ পালিত গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ৪৭ বছর বয়সে এইচএসসি পাস, জিপিএ ৪.৬৩ পেলেন আমিনুল অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর চাটখিলে সাংবাদিক রিয়াদ এর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন পোশাক কারখানার নিরাপত্তা ও উৎপাদন স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ ইউপি নির্বাচনের প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বর, ভোট ২১ জানুয়ারি মিরপুরে শ্রমিক বিক্ষোভে সরকারবিরোধী গোষ্ঠীর সংশ্লিষ্টতার সন্দেহ পুলিশের মিরপুরে শ্রমিকদের অবরোধ সরিয়ে দিল পুলিশ, স্বাভাবিক যান চলাচল

গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিজিবি সদস্যের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

রোববার (১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন।

তিনি জানান, জেলার কালিয়াকৈর ও সফিপুর এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সদস্যরা ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকায় পৌঁছেছেন। শিল্প পুলিশকে সহায়তা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ঠেকাতে বিজিবি মোতায়েন করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার নিশ্চিত করে কিছু জানাননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page