1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষঃ
হাতিয়ায় জাতীয় যুব দিবস ২০২৬ পালিত গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ৪৭ বছর বয়সে এইচএসসি পাস, জিপিএ ৪.৬৩ পেলেন আমিনুল অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর চাটখিলে সাংবাদিক রিয়াদ এর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন পোশাক কারখানার নিরাপত্তা ও উৎপাদন স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ ইউপি নির্বাচনের প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বর, ভোট ২১ জানুয়ারি মিরপুরে শ্রমিক বিক্ষোভে সরকারবিরোধী গোষ্ঠীর সংশ্লিষ্টতার সন্দেহ পুলিশের মিরপুরে শ্রমিকদের অবরোধ সরিয়ে দিল পুলিশ, স্বাভাবিক যান চলাচল

তাহসিফের মৃত্যু: তরুণী দিশা গ্রেফতার, রিমান্ডে দীপকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দিশা নামে এক তরুণীকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে টঙ্গী নৌ পুলিশ।

এদিকে, এ ঘটনায় চার দিনের রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। তাহসিফের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথমে দীপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

জিজ্ঞাসাবাদে তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত এবং সেখানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন দীপ। তবে তার বক্তব্যে অসংগতি পাওয়া গেছে বলে দাবি করেছে তদন্তসংশ্লিষ্ট সূত্র। পরে দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান পরিদর্শন করে পিবিআই।

নৌ পুলিশের সূত্র জানায়, রিমান্ডে দীপের আগের বক্তব্য, পরিবারের করা মামলার অভিযোগ, সিসিটিভি ফুটেজ এবং তদন্তে পাওয়া আলামত মিলিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাহসিফের মৃত্যুর আগে কী ঘটেছিল এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা করছেন তদন্ত কর্মকর্তারা।

চার দিনের রিমান্ড শেষে দীপের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হবে। প্রয়োজনে তাকে পুনরায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page