1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সর্বশেষঃ
৮৩৭ পর্যটক নিয়ে সেন্টমার্টিনে মৌসুমের প্রথম জাহাজ, দ্বীপজুড়ে উৎসবের আমেজ শূন্য পাসের হার, ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ রাজারবাগ পুলিশ লাইন্সের গেটে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে ছুটোছুটি ইউরোপের আকাশপথে বোমাতঙ্ক, ৩৪ ফ্লাইটে জরুরি অবতরণ ও রুট পরিবর্তন নভেম্বরে বঙ্গোপসাগরে ২–৩টি লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে একাধিক ডিসেম্বরে মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরুর আশা এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, দলীয় রাজনীতি ও জোট নিয়ে তুললেন প্রশ্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়, ভুটানকে হারাল ১-০ গোলে পূর্বধলায় ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে টাকার কার্লসনের দাবি, বাড়ছে উদ্বেগ

এইচএসসি ও সমমানে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এ জন্য পরীক্ষার ফরম পূরণ করতে হবে ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় ১০ নভেম্বর।

বুধবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার আবেদন ফরম পূরণের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। পরীক্ষার ফি সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দেওয়া যাবে। ফি জমার রসিদ শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের তত্ত্বীয় প্রতি বিষয়ের জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি বিষয়ের জন্য ২৫ টাকা ফি দিতে হবে। এ ছাড়া কেন্দ্র ফি ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে একজন পরীক্ষার্থীকে এক বিষয়ে পরীক্ষার জন্য মোট ৬০০ টাকা জমা দিতে হবে।

পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা ও ফরম পূরণসংক্রান্ত তথ্য ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ফি জমার এক দিনের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তালিকা যাচাই শেষে পরীক্ষার্থীদের স্বাক্ষর নেওয়া হবে এবং প্রতিটি পৃষ্ঠায় প্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষর থাকতে হবে। স্বাক্ষরসংবলিত তালিকার প্রিন্ট কপি শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন শিক্ষার্থী। আর দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page