1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষঃ
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান জাপানকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ চ্যাম্পিয়ন নাইজেরিয়া সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, অন্তত ২১ জনের মৃত্যু আজ শুরু হচ্ছে সংসদের চতুর্থ অধিবেশন, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত ইসলামি শরিয়াহ আইন: ন্যায়বিচার ও মানবকল্যাণের জীবনবিধান মিরপুরে প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, মোটরসাইকেলে এসেছিল দুর্বৃত্তরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮-৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন ইসরায়েলে সরকার গঠনে কঠিন সমীকরণে গাদি আইজেনকোট

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনার মধ্যে এবার পল্লবী থানার ভেতরে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে থানার গেটের ভেতরে নিক্ষেপ করা ককটেলটি বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

জানা গেছে, রাত সোয়া ৮টার দিকে দুর্বৃত্তরা থানার ভেতরে একটি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে একই দিন সন্ধ্যা ৬টা থেকে এক ঘণ্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অন্তত পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের বাইরে এবং নীলক্ষেত মোড়েও পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

একই দিন সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানার সামনে নতুনবাজার ১০০ ফিট সড়কে একটি স্কুলবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এর আগের দিন শনিবার (৭ নভেম্বর) রাতে পল্লবী মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একই রাতে মহাখালী বাস টার্মিনালের পেছনে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের আরেকটি বাসেও আগুন দেওয়া হয়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

এ ছাড়া ওই রাতে বনানী ও মহাখালী এলাকায় সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। রাজধানীতে ধারাবাহিক এসব বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page