1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বাংলাদেশে মুক্তির অপেক্ষায় শাহরুখের ‘কিং’ মসজিদের বাইরে ছাদ বা কক্ষে জুমার নামাজ আদায় করা যাবে কি? কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ অন্তত ৫ আমিরাতের ফুজাইরাহতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত, আহত ৩০ ইস্তাম্বুল থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কম ক্ষমতার স্মার্টফোনেও খেলা যাবে পাবজি, বাংলাদেশে আসছে ‘পাবজি মোবাইল ফ্ল্যাশ’ ঢাকা ব্যাংকের ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড লাইফ সাপোর্টে সংগীতশিল্পী শেখ সাহেদ আলী, শারীরিক অবস্থার অবনতি পাঁচ বছরের বিরতি শেষে ফিরছে ‘মীরাক্কেল ১১’, শুরু হচ্ছে অডিশন

আমিরাতের ফুজাইরাহতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত, আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে একই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন ভারতীয় প্রবাসী। এসব দুর্ঘটনায় অন্তত সাত দেশের ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুর্ঘটনা দুটি ঘটে। এর মধ্যে একটি ঘটনায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হন। অন্য দুর্ঘটনায় ভারতের কেরালা রাজ্যের একই পরিবারের তিন সদস্য প্রাণ হারান। নিহতদের মধ্যে ২১ বছর বয়সী যমজ ভাইবোন এবং তাঁদের তিন বছর বয়সী ভাগনে রয়েছে। এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফুজাইরাহর শেখ খলিফা বিন জায়েদ সড়কে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দেন। এতে গাড়িটি উল্টে গিয়ে যানজটে আটকে থাকা আরও কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। একপর্যায়ে ট্রাকটিতে আগুন ধরে যায়, যা পরে অন্য গাড়িতেও ছড়িয়ে পড়ে। ভয়াবহ এ দুর্ঘটনায় ১৪ জন নিহত হন।

এ ঘটনায় আহত ৩০ জনের মধ্যে ১৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন। নিহতদের মধ্যেও আমিরাতের নাগরিক ছাড়াও বিভিন্ন দেশের মানুষ রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের পরিচয় নিশ্চিত করতে মরদেহের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

অন্য দুর্ঘটনায় নিহত তিনজন ভারতের কেরালা রাজ্যের একটি পরিবারের সদস্য। খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পরিবারটি দীর্ঘদিন ধরে ফুজাইরাহতে বসবাস করছিল। শারজাহ থেকে ফুজাইরাহ ফেরার পথে তাঁদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ২১ বছর বয়সী যমজ ভাইবোন ও তাঁদের তিন বছর বয়সী ভাগনে নিহত হন। পরিবারের আরও চার সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফুজাইরাহর এক সমাজকর্মীর বরাত দিয়ে খালিজ টাইমস জানিয়েছে, নিহত তরুণের বাবা ফুজাইরাহ শহরে একটি খাবারের দোকান পরিচালনা করেন। স্বজনদের এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page