1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
‘থানা পুড়িয়ে দিলে পুলিশ কীভাবে কাজ করবে’, গোপালগঞ্জবাসীর সহযোগিতা চাইলেন আইজিপি শিক্ষার্থীদের নিরাপত্তায় ২২ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ আন্তর্জাতিক মসজিদ স্থাপত্য পুরস্কার পেল বাংলাদেশের আলফাডাঙ্গা মসজিদ আইসিজের রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর নিরাপত্তায় জোরদার ডিএমপির অভিযান, মোতায়েন বিপুলসংখ্যক পুলিশ আত্মগোপনে থাকা ব্যক্তির সন্ধান চেয়ে অনুরোধ প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিন আজ তারেক রহমানের বারিধারা থেকে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন গ্রেফতার এক দিনের সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঁচ ধাপে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোন ধাপে কতটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে এবং নির্বাচনের তারিখ কবে, তা নির্ধারণ করে পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাঁচ ধাপের নির্বাচনের সময়সূচি ও ইউনিয়ন পরিষদের তালিকা জানানো হয়।

ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের, ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের, ২৯ এপ্রিল তৃতীয় ধাপের, ১৩ মে চতুর্থ ধাপের এবং ২৭ মে পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পাঁচ ধাপে ভোটগ্রহণের মধ্য দিয়ে সারাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page