1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
‘থানা পুড়িয়ে দিলে পুলিশ কীভাবে কাজ করবে’, গোপালগঞ্জবাসীর সহযোগিতা চাইলেন আইজিপি শিক্ষার্থীদের নিরাপত্তায় ২২ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ আন্তর্জাতিক মসজিদ স্থাপত্য পুরস্কার পেল বাংলাদেশের আলফাডাঙ্গা মসজিদ আইসিজের রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর নিরাপত্তায় জোরদার ডিএমপির অভিযান, মোতায়েন বিপুলসংখ্যক পুলিশ আত্মগোপনে থাকা ব্যক্তির সন্ধান চেয়ে অনুরোধ প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিন আজ তারেক রহমানের বারিধারা থেকে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন গ্রেফতার এক দিনের সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর নিরাপত্তায় জোরদার ডিএমপির অভিযান, মোতায়েন বিপুলসংখ্যক পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নগরীর প্রবেশ ও বের হওয়ার পথসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে চেকপোস্ট, পিকেট ডিউটি, ফুট প্যাট্রোল ও মোবাইল প্যাট্রোল জোরদার করা হয়েছে। সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে চলছে ব্লক রেইড ও চিরুনি অভিযান।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। পাশাপাশি পুরো নগরীতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়ানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি চেকপোস্ট ও পিকেট ডিউটি পরিচালনা করা হচ্ছে।

নিয়াজ মেহেদী আরও জানান, ব্লক রেইড ও চিরুনি অভিযানের মাধ্যমে সন্ত্রাসী এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ঢাকার বাইরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পর রাজধানীতে এসে আশ্রয় নেওয়া কয়েকজনকেও ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। দিন-রাত ২৪ ঘণ্টাই পুলিশের অভিযান ও নজরদারি চলছে।

রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা বলেন, ঢাকা যথেষ্ট নিরাপদ রয়েছে। নগরবাসী যাতে নির্বিঘ্নে স্বাভাবিক জীবনযাপন এবং দৈনন্দিন কাজকর্ম করতে পারেন, তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে রাজধানীজুড়ে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page