
জেলার সামগ্রিক পরিস্থিতি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।
পরবর্তীতে গোপালগঞ্জ জেলার সার্বিক পরিস্থিতি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রিজেন্ট বোর্ডের সিদ্ধান্তের আলোকে আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সব বিভাগ, দপ্তর ও প্রশাসনিক কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কবে পুনরায় শুরু হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।