1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষঃ
শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির সময় মাটিতে লুটিয়ে পড়েন সোহেল খান, শেষ মুহূর্তের স্মৃতিচারণে জয় ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: প্রসিকিউশন সাতক্ষীরায় এসিড সারভাইভরদের জীবনমান উন্নয়ন ও ‘সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক’-এর কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নৌ মাইনের আঘাতে তিন তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্তের দাবি ইরানের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ বাড়ল আরও ছয় মাস পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা দাবি, মালিকপক্ষের প্রস্তাবে অসন্তোষ মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন, চালক-হেলপারকে উদ্ধার করল পুলিশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু বাইডেন আমলের ১.৭ ট্রিলিয়ন ডলারের ব্যয় আইনকে অসাংবিধানিক ঘোষণা আদালতের

শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির সময় মাটিতে লুটিয়ে পড়েন সোহেল খান, শেষ মুহূর্তের স্মৃতিচারণে জয়

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন স্মৃতিচারণ করেছেন সহশিল্পী ও ঘটনার প্রত্যক্ষদর্শী অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিং চলাকালে সোহেল খানের শেষ মুহূর্তের ঘটনা এবং মৃত্যুর আগের কয়েক ঘণ্টার স্মৃতি তুলে ধরেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে সোহেল খানকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেসবুক পোস্টে শাহরিয়ার নাজিম জয় জানান, বগুড়ার হোটেল মম ইন-এ ‘নসিব’ সিনেমার শুটিংয়ের জন্য অবস্থান করছিলেন তারা। শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি হিসেবে সোহেল খান সাদা শার্ট ও সাদা প্যান্ট পরে তৈরি হন। এ সময় গাড়ি নিচে অপেক্ষা করছিল এবং প্রোডাকশন টিমের একজন সদস্য তাকে ডাকতে কক্ষে যান।

জয়ের বর্ণনা অনুযায়ী, কক্ষ থেকে বের হওয়ার সময়ই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন সোহেল খান। কিছুক্ষণের মধ্যে তার মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। শুরুতে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। কারণ, এর কিছুক্ষণ আগে সকাল ৯টার দিকে নাশতায় ড্রাগন ফল খেয়েছিলেন তিনি। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পোস্টে জয় লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’

মৃত্যুর কয়েক ঘণ্টা আগের স্মৃতিচারণ করে জয় আরও জানান, তার সামনেই সোহেল খান ও মুকিত জাকারিয়ার মধ্যে গল্প হচ্ছিল। এমন স্বাভাবিক সময়ের মধ্যেই ঘটে যায় এই আকস্মিক ঘটনা।

সোহেল খানের এমন আকস্মিক প্রয়াণে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page