1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন, এখনো নেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা ঢাবির এএফ রহমান হলের পাশে ফুটপাত থেকে নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার বিশ্বকাপজয়ী স্পেনের তিন তারকা, মেসি-এমবাপ্পে-হালান্ডসহ ফিফার টুর্নামেন্ট সেরা একাদশ ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়: ইসি শ্যামনগরে বন বিভাগের অভিযানে ৭০ বস্তা অবৈধ ঝিনুক জব্দ, আটক ১ যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু, অক্টোবরে প্রথম ধাপের ভোটের লক্ষ্য ইসির মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকায় ছবি-ভিডিও ধারণের অভিযোগে আউটসোর্সিং কর্মচারী আটক এমপি গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা, এক আসামি কারাগারে গাজী নজরুলের এমপি পদ থাকবে না, মত আইনজীবী শিশির মনিরের

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি, দলে সুযোগ পেলেন যশস্বী জয়সওয়াল

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন বিরাট কোহলি। তার জায়গায় শেষ পর্যন্ত দলে নেওয়া হয়েছে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। শুরুতে রুতুরাজ গায়কোয়াড়কে নেওয়া হতে পারে বলে গুঞ্জন থাকলেও নির্বাচকরা ভরসা রেখেছেন জয়সওয়ালের ওপর।

ভারত ও আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ১৩, ১৭ ও ২০ জুন। ম্যাচগুলো হবে যথাক্রমে ধর্মশালা, লখনউ এবং চেন্নাইয়ে।

আইপিএল ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান কোহলি। এরপর থেকেই তিনি আফগানিস্তান সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন।

এদিকে, যশস্বী জয়সওয়াল এখন পর্যন্ত চারটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে তার অভিষেক হয়। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার সর্বশেষ ওয়ানডেতে তিনি ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।

ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর বলেন, আইপিএল ফাইনালের পর খুব বেশি সময় না পাওয়ায় কোহলির চোট থেকে দ্রুত সেরে ওঠা সম্ভব হয়নি। তিনি জানান, কোহলির ফিটনেস পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং জুলাইয়ে ইংল্যান্ড সিরিজের আগে তিনি ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে, তবে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

ভারত ওয়ানডে দল

শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ঈশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, প্রিন্স যাদব, গুরনুর ব্রার, হার্ষ দুবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page