1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

শিরোনাম: জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-জে বালভিন-কেটি পেরিসহ তারকাদের মিলনমেলা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬

মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। তিন আয়োজক দেশ—মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপের উৎসব শুরু হয়েছে।

মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান শিল্পী বার্না বয়। তারা বিশ্বকাপের অফিসিয়াল সংগীত ‘দাই দাই’ পরিবেশন করেন। এছাড়া আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন ও ইজেএ যৌথভাবে বিশ্বকাপের আরেকটি থিম সং ‘ডিএনএ’ পরিবেশন করেন।

মেক্সিকোর সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে অনুষ্ঠানে অংশ নেয় দেশটির জনপ্রিয় রক ব্যান্ড মানা, পপ গায়িকা বেলিন্ডা, লোকসংগীত শিল্পী লিলা ডাউনস এবং কুম্বিয়া সংগীত দল লোস অ্যাঞ্জেলেস আজুলিস। কিংবদন্তি মারিয়াচি শিল্পী আলেহান্দ্রো ফার্নান্দেজ জাতীয় সংগীত পরিবেশন করেন। পাশাপাশি ভেনিজুয়েলার ড্যানি ওশেন এবং কলম্বিয়ার জে বালভিন ও রায়ান কাস্ত্রোর পরিবেশনায় দর্শকরা বাড়তি উন্মাদনা উপভোগ করেন।

অন্যদিকে, কানাডার টরন্টো স্টেডিয়ামে ১২ জুন অনুষ্ঠিত হয় দেশটির উদ্বোধনী আয়োজন। সেখানে পারফর্ম করেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা, এলিয়ানা এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।

যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৩ জুন লস অ্যাঞ্জেলেসে, প্যারাগুয়ের বিপক্ষে স্বাগতিক দলের ম্যাচের আগে। এ অনুষ্ঠানে অংশ নেবেন মার্কিন পপ তারকা কেটি পেরি, র‍্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা, নাইজেরিয়ার রেমা এবং টাইলা।

বাংলাদেশের দর্শকদের জন্য বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। এছাড়া বিটিভি ও টি-স্পোর্টসেও বিশ্বকাপের খেলা দেখা যাবে। ডিজিটাল প্ল্যাটফর্মে টফি, মাই রবি এবং বায়োস্কোপের মাধ্যমে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন দর্শকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page