1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষঃ
জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলের নির্বাচনে ঝুলছে সরকার গঠনের হিসাব, সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কোনো জোট তুরাগ নদ থেকে বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোট আজ, মাঠে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক আল্লাহর ৯৯টি সুন্দর নামের অর্থ ও তাৎপর্য ঢামেকে দ্বিতীয় দিনের মতো অ্যাম্বুলেন্স ধর্মঘট, চরম দুর্ভোগে রোগীরা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক

দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আবহাওয়া ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬

দেশের ১০ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১২ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ সতর্কতা জানানো হয়।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

ঝুঁকিপূর্ণ আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে পৃথক পূর্বাভাসে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page