1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষঃ
নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেছে ৩৫টির বেশি বাড়িঘর ও সেতু রিয়াদে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকা পড়েছেন প্রায় ৩ হাজার পর্যটক রিয়াদে হুতি হামলার ঘটনায় বাংলাদেশের কড়া নিন্দা তুরস্ক সরকারের সঙ্গে মক্কা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে: শফিকুর রহমান দিল্লিতে আটক সিজেপির তিন শীর্ষ নেতা শর্তসাপেক্ষে মুক্ত টেস্টে বাংলাদেশের তৃতীয় হ্যাটট্রিকম্যান হাসান মাহমুদ আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস, বাল্যবিয়ে বন্ধ ও অধিকার সুরক্ষার আহ্বান দিল্লিতে বিক্ষোভ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, মেট্রোর ৪৫ স্টেশন বন্ধের দাবি ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের গুলিতে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ, বেঁচে গেলেন ৭ বাংলাদেশিসহ ২৬ নাবিক

আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, কোথাও ভারী বর্ষণের আভাস

আবহাওয়া ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় আগামী পাঁচ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ১৩ অক্টোবরের কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দুই দিনেও সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার ও বৃহস্পতিবার (১৪ ও ১৫ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

বুধবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে বৃহস্পতিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নীলফামারীর ডিমলায় দেশের সর্বোচ্চ ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ ছাড়া নেত্রকোনায় ৬ মিলিমিটার, নরসিংদীতে ৫ মিলিমিটার, রাজশাহীর বাঘাবাড়ীতে ৪ মিলিমিটার এবং ফরিদপুর ও ঢাকায় ১ মিলিমিটার করে বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের মাঝামাঝি সময়ে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page