1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

নির্বাচনী বক্তব্য ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে মামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কলকাতার হেয়ার স্ট্রিট থানায় এই মামলা করা হয়, যা একটি নির্বাচনী প্রচারসভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে দাখিল করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হেয়ার স্ট্রিট থানা ইতোমধ্যে তার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে। এতে ঘৃণা ছড়ানো, উসকানিমূলক বক্তব্য প্রদান, ভীতি সৃষ্টি এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগকারী তুষারকান্তি দাস গত ২০ মে কলকাতার নেতাজি নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগে বলা হয়, নির্বাচনী প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু মন্তব্য করেন, যা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি ইঙ্গিতপূর্ণ এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে।

তুষারকান্তি দাসের দাবি, নির্বাচনের পর কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যে সহিংসতা ও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, তার পেছনে ওই বক্তব্য প্রভাব ফেলতে পারে বলে তিনি মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page