1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষঃ
দেশের সার্বিক পরিস্থিতি আগের চেয়ে ভালো: তথ্য উপদেষ্টা প্রথমবার কক্ষপথে পৌঁছে ২৬ স্টারলিংক স্যাটেলাইট ছাড়ল স্টারশিপ আদাবরে পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫ জন জামিনে মুক্ত, ইরানের সম্পৃক্ততা নিয়ে তদন্ত নীলফামারী ডিমলায় হিন্দু ছেলে মুসলিম মেয়েকে ধর্ষণ নীলফামারীতে জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎নোয়াখালীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৭১ শিশু-কিশোরদের উচ্ছ্বাসে শুরু ‘ছোটকাকু উৎসব ২০২৬’ তুরস্ককে ৪-১ গোলে হারিয়ে মানচিনির ইতালির প্রথম জয়

আদাবরে ছিনতাইকারীদের আস্তানায় অভিযানে পুলিশের ওপর হামলা, দুই কর্মকর্তা আহত

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

রাজধানীর আদাবরে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে চাপাতির আঘাতে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ সময় পুলিশের পাল্টা গুলিতে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে আদাবরের একটি এলাকায় চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। পরে দুপুরে ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের একটি আস্তানায় অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে পুলিশকে লক্ষ্য করে ছিনতাইকারীরা চাপাতি নিয়ে হামলা চালায়। এতে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম এবং এসআই তরুণ আহত হন।

পুলিশ জানায়, আত্মরক্ষার্থে তারা পাল্টা ব্যবস্থা নিলে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে আরও চারজনকে আটক করা হয়।

আহত দুই পুলিশ কর্মকর্তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্র আরও জানায়, সকালে সংঘটিত ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page