1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬

বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু করেছে ফ্রান্স। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত আই গ্রুপের ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে ফরাসিরা। ম্যাচের নায়ক ছিলেন কিলিয়ান এমবাপ্পে, যিনি জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন।

ম্যাচের প্রথমার্ধে আধিপত্য ছিল সেনেগালের। সাদিও মানে-এর নেতৃত্বে একাধিক আক্রমণ চালিয়ে ফ্রান্সকে চাপে রাখে আফ্রিকার প্রতিনিধিরা। ২৫ মিনিটে নিকোলাস জ্যাকসন-এর শট পোস্টে লেগে ফিরে এলে নিশ্চিত বিপদ থেকে রক্ষা পায় ফ্রান্স।

৪০ মিনিটে মানের দূরপাল্লার শট এবং যোগ করা সময়ে পাওয়া আরেকটি সুযোগও কাজে লাগাতে পারেনি সেনেগাল। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। ৫৮ মিনিটে এমবাপ্পের দুর্দান্ত শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন সেনেগাল গোলরক্ষক এদুয়ার্দো মেন্ডি

তবে ৬৬ মিনিটে আর রক্ষা হয়নি। মাইকেল ওলিসে-এর নিখুঁত থ্রু পাস থেকে কোনাকুনি শটে জালে বল পাঠিয়ে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে।

গোল হজমের দুই মিনিট পরই ইসমাইলা সার বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। ফলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে সেনেগাল।

৮০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামার পর মাত্র দুই মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। এরপর যোগ করা সময়ে এমবায়ে একটি গোল শোধ করে ম্যাচে উত্তেজনা ফেরান।

তবে শেষ বাঁশি বাজার ঠিক আগে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন এমবাপ্পে। তার জোড়া গোলেই ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপ অভিযান সফলভাবে শুরু করে ফ্রান্স।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page