1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

ইরানের রক্ষণে আটকে গেল বেলজিয়াম, গোলশূন্য ড্রয়ে নকআউট স্বপ্ন জিইয়ে রাখল এশিয়ান জায়ান্টরা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬

বিশ্বকাপের গ্রুপ ‘জি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়েছে বেলজিয়াম। লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ম্যাচে ইউরোপীয় পরাশক্তিদের ০-০ গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে ইরান।

এই ড্রয়ে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রাখল ইরান। অন্যদিকে মিশরের পর ইরানের বিপক্ষেও পয়েন্ট হারিয়ে বেলজিয়ামের পরের রাউন্ডে যাওয়ার সমীকরণ আরও কঠিন হয়ে উঠেছে।

ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্মক কৌশল নিয়ে মাঠে নামে ইরান। পাঁচ সদস্যের ডিফেন্স লাইন এবং মাঝমাঠের অতিরিক্ত সুরক্ষায় তারা বেলজিয়ামের আক্রমণভাগকে কার্যত নিষ্ক্রিয় করে রাখে।

অন্যদিকে ম্যাচের আগে বড় ধাক্কা খায় বেলজিয়াম। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে দলে ছিলেন না প্রধান উইঙ্গার জেরেমি ডকু। ফলে আক্রমণে প্রত্যাশিত গতি ও সৃজনশীলতা দেখা যায়নি বেলজিয়ানদের খেলায়।

কোচ রুডি গার্সিয়ার পরিকল্পনা ছিল উইং ব্যবহার করে মাঝখানে কেভিন ডি ব্রুইনে ও রোমেলু লুকাকুর জন্য জায়গা তৈরি করা। তবে পুরো ম্যাচেই নিজেদের সেরাটা দিতে পারেননি এই দুই তারকা। ডি ব্রুইনের পাসিং ও সৃজনশীলতা যেমন অনুপস্থিত ছিল, তেমনি ইনজুরি কাটিয়ে ফেরা লুকাকুকেও ছন্দহীন দেখিয়েছে।

রক্ষণ সামলানোর পাশাপাশি পাল্টা আক্রমণেও কয়েকবার বিপজ্জনক হয়ে ওঠে ইরান। ম্যাচের ১৩তম মিনিটে কানানিজাদেগানের শক্তিশালী শট দারুণ দক্ষতায় প্রতিহত করেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া। এরপর ২৭তম মিনিটে ফ্রি-কিক থেকে ইরান বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে ইরানের আক্রমণ আরও ধারালো হয়ে ওঠে। ৫৩তম মিনিটে মেহদি তারেমির দুর্দান্ত ভলি আবারও ঠেকিয়ে দেন কোর্তোয়া। তবে ৬৬তম মিনিটে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তটি আসে তারেমির পায়ের স্পর্শে। দ্রুতগতির আক্রমণে তাকে থামাতে গিয়ে বেলজিয়াম ডিফেন্ডার নাথান এনগয় ফাউল করলে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফলে ১০ জনের দলে পরিণত হয় বেলজিয়াম।

একজন কম নিয়ে খেললেও ম্যাচে ফেরার চেষ্টা চালায় বেলজিয়ানরা। তবে ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরাভান্দ ছিলেন দুর্ভেদ্য প্রাচীর। ৬৭তম মিনিটে ডি কুইপারের শক্তিশালী শট এবং ৮৫তম মিনিটে আরেকটি নিশ্চিত গোলের সুযোগ অসাধারণ দক্ষতায় রুখে দেন তিনি।

ম্যাচের যোগ করা সময়ে জয়ের সুবর্ণ সুযোগ পেয়েছিল বেলজিয়াম। কিন্তু লুকেবাকিওর নেওয়া শট অল্পের জন্য গোলপোস্টের বাইরে চলে গেলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

গোলশূন্য ড্রয়ে ম্যাচ শেষ হলেও ফলাফলটি ইরানের জন্য প্রায় জয়ের সমান। শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট অর্জন করে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখল এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page