
দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি জুন মাসের প্রথম ২০ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৫ কোটি ৩৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে প্রায় ৯ কোটি ৭৭ লাখ ডলার।
ব্যাংকভিত্তিক তথ্য অনুযায়ী, জুনের প্রথম ২০ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৯ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩৩ কোটি ৫৩ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২১ কোটি ৮৮ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪২ লাখ ৯০ হাজার ডলার।
এর আগে মে মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। একইভাবে এপ্রিল মাসে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।
চলতি বছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা একক মাসে দেশের ইতিহাসে রেকর্ড। ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ।
অর্থনীতিবিদরা বলছেন, রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিকতা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Great work! That is the type of information that are meant to be shared around the internet. Disgrace on Google for not positioning this put up upper! Come on over and talk over with my web site . Thanks =)