1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

সিন্ধু পানি ইস্যুতে উত্তেজনা, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬

সিন্ধু নদীর পানিপ্রবাহ নিয়ে ভারতের যেকোনো পদক্ষেপ পাকিস্তানের পানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেললে সামরিক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি ঘিরে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, পানি শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি পাকিস্তানের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। তার ভাষায়, “যে মুহূর্তে আমরা অনুভব করব আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, তখন আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে যেতে দ্বিধা করব না।”

এর আগে ভারতের জলশক্তিমন্ত্রী সি আর পাটিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তিনি ইঙ্গিত দেন যে ২০২৮ সালের জুনের মধ্যে পাকিস্তানে সিন্ধুর পানিপ্রবাহ পুরোপুরি বন্ধ করার সক্ষমতা ভারতের থাকতে পারে।

মূলত ২০২৫ সালের এপ্রিলে জম্মু-কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। ওই হামলার জন্য পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের দায়ী করে ভারত ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয়।

নয়াদিল্লির দাবি, সীমান্তপারের সন্ত্রাসবাদ দমনে পাকিস্তান কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত চুক্তি স্থগিত থাকবে।

সিন্ধু নদী ব্যবস্থার পানি বণ্টন নিয়ন্ত্রণকারী এই চুক্তির আওতায় মোট পানির প্রায় ৮০ শতাংশ পাকিস্তান পেয়ে থাকে, যা দেশটির কৃষি, সেচ ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্যদিকে পাকিস্তান শুরু থেকেই ভারতের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে। ইসলামাবাদের মতে, সিন্ধুর পানিপ্রবাহে যেকোনো ধরনের বিঘ্ন কোটি মানুষের জীবন-জীবিকা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page