1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউট পর্বে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

লিওনেল মেসির দুর্দান্ত জোড়া গোলে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে এক পা দিয়ে রাখল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করে কিছুটা হতাশা ছড়িয়েছিলেন মেসি। তবে সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। নিজের অসাধারণ নৈপুণ্যে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে আর্জেন্টিনাকে গুরুত্বপূর্ণ জয় এনে দেন এই তারকা অধিনায়ক।

প্রথমার্ধের ৩৮তম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। ডি-বক্সের বাঁদিক থেকে মেদিনার বাড়ানো পাস পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন মেসি, পেছনে ফেলেন জার্মান কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজাকে।

বিরতির পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে অস্ট্রিয়া। একাধিক আক্রমণ চালালেও আর্জেন্টিনার শক্ত ডিফেন্স ভেদ করতে পারেনি তারা। ফলে ম্যাচজুড়ে এগিয়ে থাকে দক্ষিণ আমেরিকার দলটি।

যখন মনে হচ্ছিল ১-০ গোলের ব্যবধানেই ম্যাচ শেষ হতে যাচ্ছে, তখনই আবারও জ্বলে ওঠেন মেসি। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের গোলরক্ষক ও ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক গোল করেন তিনি। তার এই গোলেই ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

জোড়া গোল করা মেসির এটি ছিল বিশ্বকাপে ১৮তম গোল। তার অনবদ্য পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে শেষ ৩২ নিশ্চিত করার পথে বড় পদক্ষেপ নিল আর্জেন্টিনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page