1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

ভিসা ও কনস্যুলার ফি পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬

বিদেশে ভিসা ও কনস্যুলার ফি প্রেরণের নিয়মে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা এখন অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে সংগৃহীত ফি সরাসরি সংশ্লিষ্ট দেশের দূতাবাস, তাদের বিদেশস্থ কার্যালয় অথবা নির্ধারিত ব্যাংক হিসাবে পাঠাতে পারবেন।

সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন এ ব্যবস্থার ফলে ভিসা ফি প্রেরণের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে। এর মাধ্যমে বিদেশে ভিসা ও কনস্যুলার সেবার জন্য অর্থ পাঠানোর ক্ষেত্রে দীর্ঘদিনের কিছু জটিলতা কমবে বলে আশা করা হচ্ছে।

নির্দেশনা অনুযায়ী, স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত ভিসা ও কনস্যুলার ফি অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে সরাসরি সংশ্লিষ্ট দূতাবাস বা তাদের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। তবে অর্থ প্রেরণের আগে প্রযোজ্য সব ধরনের কর (ট্যাক্স) যথাযথভাবে পরিশোধ বা কর্তন করা হয়েছে কি না, তা নিশ্চিত করার দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট ব্যাংকের ওপর।

এ সুবিধা গ্রহণের ক্ষেত্রে কয়েকটি শর্তও নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে রয়েছে দূতাবাস নির্ধারিত হারে ভিসা ফি সংগ্রহ, দূতাবাস বা তাদের অনুমোদিত প্রতিষ্ঠানের ইস্যুকৃত ইনভয়েস সংরক্ষণ এবং প্রতিটি আবেদনকারীর কাছ থেকে সংগৃহীত ফি-সংক্রান্ত বিস্তারিত তথ্য রেকর্ড আকারে সংরক্ষণ করা।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে বৈদেশিক লেনদেন ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page