1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১৭ খাতকে সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা, মোবাইল অপারেটরদের কাছে সরকারের বকেয়া ১৩,১৪৪ কোটি টাকা নাঙ্গলকোটে দুই ট্রেনের বিপর্যয়ে দেড় ঘণ্টা বন্ধ ঢাকা-চট্টগ্রাম রেলপথ, সচল আপ লাইন নতুন কর ও ব্যয় বৃদ্ধিতে চাপে আবাসন খাত, ফ্ল্যাটের দাম বাড়ার আশঙ্কা রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামিকাল যে কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭ কুমিল্লায় ইঞ্জিন বিকল ও ট্রেন লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরের ঘটনা ‘দুঃখজনক’, ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বাংলাদেশ জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে: প্রবাসী কল্যাণ মন্ত্রী আশুরার রোজা: ফজিলত, গুরুত্ব ও পালনের সঠিক পদ্ধতি এইচএসসি পরীক্ষায় নকল ধরা পড়লে শিক্ষার্থীসহ কেন্দ্র কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষায় নকল ধরা পড়লে শিক্ষার্থীসহ কেন্দ্র কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় নকলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কোনো পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে ডিটেনশনসহ আইনের আওতায় আনা হবে।

বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এ সভার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, ‘এখন আর আগের মতো নকল নেই, তবে নকলের ধরন ও কৌশল পরিবর্তন হয়েছে। সে কারণেই পুরোনো পরীক্ষা আইন সংশোধন করা হয়েছে। কোনো পরীক্ষাকেন্দ্রে নকল পাওয়া গেলে শুধু শিক্ষার্থী নয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বা কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সংসদে পরীক্ষা আইন সংশোধন করে বর্তমান সময়ের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। নকল ও প্রশ্নফাঁসের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ ধরনের অনিয়ম রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।’

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান এবং বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page