1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

কাঁটাবনের আল বারাকা টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬

রাজধানীর কাঁটাবনের আল বারাকা টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টার দিকে ১৪ তলা ভবনটির ১২তম তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানায়, ১২তম তলায় আগুন লাগার পর মুহূর্তেই তা ১১ ও ১৩তম তলায় ছড়িয়ে পড়ে। এতে ভবনের বিভিন্ন তলায় বহু মানুষ আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণের পর মুমূর্ষু অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিরাপদে বেরিয়ে আসা বাসিন্দারা জানান, ভবনটি মূলত আবাসিক হলেও আগুন লাগা তলায় আইনজীবীদের চেম্বার পরিচালিত হতো। সেখানে আটকে পড়া দুই ব্যক্তি মুঠোফোনে উদ্ধারকর্মীদের কাছে সাহায্যের আকুতি জানালেও পরে তাদের সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস আরও জানায়, আল বারাকা টাওয়ারে অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থা ছিল না। এছাড়া আবাসিক ভবন হওয়া সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন অফিস ভাড়া দেওয়া হয়েছিল। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page