1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

২০২৭ থেকে ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬

শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়াকে আরও আনন্দময় ও তাদের সুপ্ত প্রতিভার বিকাশে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শীর্ষক নতুন একটি পাঠ্যপুস্তক চালু করা হবে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে যশোর-৬ আসনের বিরোধী দলের সদস্য মো. মোক্তার আলীর লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সময়োপযোগী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে আরও আনন্দদায়ক, অংশগ্রহণমূলক ও শিক্ষার্থীকেন্দ্রিক করতে নতুন এই পাঠ্যপুস্তক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বইটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাশক্তি, আত্মপ্রকাশের সক্ষমতা এবং বহুমাত্রিক প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রচলিত শিক্ষা পদ্ধতির বাইরে গিয়ে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে শিখন কার্যক্রমকে আরও আকর্ষণীয় ও কার্যকর করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর ফলে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা নিজেদের সুপ্ত প্রতিভা বিকাশ ও প্রকাশের আরও বিস্তৃত সুযোগ পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page