1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু হয়নি: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা এবং সম্ভাব্য সমঝোতা নিয়ে নতুন অবস্থান তুলে ধরেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানের পরমাণু কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে চূড়ান্ত কোনো চুক্তির লক্ষ্যে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবির বরাতে বাঘাই বলেন, “আমরা চূড়ান্ত কোনো চুক্তির জন্য এখনো আলোচনার মূল পর্বে প্রবেশ করিনি।”

তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া পারস্পরিক সমঝোতা স্মারকের ১৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত বাস্তবায়ন এবং তা অব্যাহত থাকা প্রয়োজন।

বাঘাইয়ের ভাষ্য অনুযায়ী, সমঝোতা স্মারকের ১, ৪, ৫, ১০ ও ১১ নম্বর অনুচ্ছেদের বাস্তবায়নই চূড়ান্ত আলোচনা শুরুর পূর্বশর্ত।

সমঝোতা স্মারকের ১ নম্বর অনুচ্ছেদে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের বিষয়টি উল্লেখ রয়েছে। ৪ নম্বর অনুচ্ছেদে ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার এবং ইরানি ভূখণ্ডের কাছাকাছি এলাকা থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার শর্ত রাখা হয়েছে।

এছাড়া ৫ নম্বর অনুচ্ছেদে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার কথা বলা হয়েছে। অন্যদিকে, ১০ নম্বর অনুচ্ছেদে ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ১১ নম্বর অনুচ্ছেদে অবরুদ্ধ বা ফ্রিজ করা ইরানি সম্পদ মুক্ত করে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানের পক্ষ থেকে এই বক্তব্য এমন সময় এলো, যখন ওয়াশিংটন-তেহরান সম্পর্ক এবং দুই দেশের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা-কল্পনা চলছে। বাঘাইয়ের মন্তব্যে স্পষ্ট হয়েছে, নির্ধারিত শর্তগুলো বাস্তবায়নের আগে চূড়ান্ত কোনো আলোচনায় বসতে প্রস্তুত নয় তেহরান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page