1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
এনআইডিতে আসছে ‘ফ্যামিলি ট্রি’, ভোটার হতে লাগবে ভাই-বোনের তথ্যও ভাইরাল ভিডিও ঘিরে কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন, যা জানা গেল ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেফতার জুয়া প্রতিরোধ বিল-২০২৬ পাস, অনলাইন বেটিংয়ে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড প্রায় ৫ লাখ শূন্য পদে সরকারি নিয়োগের পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংক নিয়ে গুঞ্জন না ছড়ানোর আহ্বান গভর্নরের, ‘আইনের বাইরে কোনো সিদ্ধান্ত নয়’ পূর্ণাঙ্গ সিলেবাসে ফিরছে এইচএসসি, থাকছে কঠোর নিরাপত্তা; দুর্ঘটনায় দেরি হলেও মিলবে পরীক্ষার সুযোগ বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের, শীর্ষস্থান হারাল যুক্তরাষ্ট্র চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা, উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ ঢাকায় আইন কলেজের ছাত্রকে রাতভর নির্যাতনের অভিযোগ, টাকা আদায়ে পরিবারের কাছে চাঁদা দাবি

দেশজুড়ে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে, ৮ নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

আবহাওয়া ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমি বৃষ্টিপাতের প্রবণতা আরও জোরালো হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের অনেক এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আটটি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।

রাজধানী ও আশপাশের এলাকার ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৭টা থেকে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

সারাদেশের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়া, বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। আগের দিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে।

এদিকে মঙ্গলবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে। আগামী বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১৫ মিনিটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page