1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

কাটোয়ায় মহাত্মা গান্ধীর মূর্তিতে কালো কাপড়, ক্ষোভ-উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে মহাত্মা গান্ধীর একটি মূর্তির মুখ ও হাত কালো কাপড়ে বাঁধা অবস্থায় পাওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে কাটোয়ার স্টেশন বাজার এলাকায় ঘটনাটি প্রকাশ্যে আসে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মূর্তির গায়ে জড়ানো কালো কাপড় সরিয়ে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, ১৯৯৬ সালে তৎকালীন কংগ্রেস পরিচালিত কাটোয়া পৌরসভার উদ্যোগে স্টেশন বাজার চত্বরে মহাত্মা গান্ধীর মূর্তিটি স্থাপন করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাটোয়ার মহকুমা শাসক রীনা ঘোষ জানান, মূর্তির ওপর স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। ফুটেজে দেখা যায়, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এক গৃহহীন ব্যক্তি মূর্তির মুখ ও হাতে কালো কাপড় বেঁধে দেন। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে এ ঘটনাকে নিন্দনীয় ও অসম্মানজনক বলে মন্তব্য করেন।

এদিকে ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কাটোয়ার সাবেক বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় একে দেশবিরোধী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অন্যদিকে বিজেপির পূর্ব বর্ধমান জেলা কমিটির সহ-সভাপতি অনিল দত্তও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page