1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, দৈনিক ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমেছে প্রয়োজনে মন্ত্রিসভায় রদবদল হতে পারে, সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা ভাইরাল ভিডিও নিয়ে ব্যাখ্যা দিলেন এমপি গাজী নজরুল ইসলাম, ‘ওই নারী আমার দ্বিতীয় স্ত্রী’ রাঙামাটিতে উদ্ধার হওয়া ৪৭ হারানো মোবাইল ফোন ফিরিয়ে দিল জেলা পুলিশ খিলগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল যুবকের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন নারীর মৃত্যু ময়মনসিংহে ট্রাকের নিচে চাপা অটোরিকশা, নিহত ৩ ‘হেডলাইন’ সিরিজে প্রশংসায় ভাসছেন সারিকা, বললেন—ভালো গল্প পেলেই নিয়মিত কাজ করব দিল্লিতে সিজেপির বিক্ষোভে সংঘর্ষ: আইসিইউতে তরুণী, আহত শতাধিক; উত্তপ্ত ভারতের রাজনীতি

জুনে স্বাভাবিকের চেয়ে ৩০ শতাংশ কম বৃষ্টি, জুলাইয়ে তিন অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

আবহাওয়া ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

বিদায়ী জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে চলতি জুলাই মাসে মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বর্ষণের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২ জুলাই) আধুনিক আবহাওয়া প্রযুক্তি, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের তথ্য, আবহাওয়া মানচিত্র এবং জলবায়ু মডেলের বিশ্লেষণের ভিত্তিতে আগামী তিন মাসের পূর্বাভাস প্রকাশ করে সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসে দেশের অধিকাংশ বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে চট্টগ্রাম বিভাগে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বিভাগে চলতি মাসে প্রায় ৬৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

অন্যদিকে, জুলাই মাসে সবচেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগে। সেখানে প্রায় ৩১১ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি ভারী বর্ষণের কারণে দেশের প্রধান নদ-নদীর পানির স্তর উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এর ফলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এছাড়া আগামী তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে তিনটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে। একই সময়ে দেশে ১০ থেকে ১৫ দিন বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত জুন মাসে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১২ জুন নেত্রকোনায়, যার পরিমাণ ছিল ১৭৮ মিলিমিটার। একই মাসের ৪ জুন যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯ জুন নরসিংদীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পরিবর্তনশীল আবহাওয়া পরিস্থিতির কারণে জুলাই মাসজুড়ে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড় এবং আকস্মিক বন্যার সম্ভাবনার বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাধারণ মানুষকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page