1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ইরানে রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বাংলাদেশের স্পিকার, খামেনিকে শেষ শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (৩ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি।

শ্রদ্ধা নিবেদনের আগে ইরানের ইসলামিক কনসাল্টেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে সৌজন্য বৈঠক করেন হাফিজ উদ্দিন আহমদ।

বৈঠকের শুরুতে গালিবাফ বাংলাদেশের স্পিকার ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় হাফিজ উদ্দিন আহমদ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, এই জাতীয় শোকের মুহূর্তে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইরান সরকার এবং দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানানো হচ্ছে।

বৈঠকে বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। হাফিজ উদ্দিন আহমদ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে প্রতিনিধিদলসহ তেহরানে পৌঁছান বাংলাদেশের স্পিকার। ইরানের রাজধানীর বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page