1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুতে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যের সমালোচনায় সোহেল তাজ অসহনীয় গরমে হাঁসফাঁস সিলেট, ৩৭.২ ডিগ্রি তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত বিশ্বকাপের শেষ ষোলোর সূচি চূড়ান্ত, আজ মাঠে নামছে কানাডা-মরক্কো ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ৮৩৩ জনের চকবাজারের হাজী আবুল বাশার সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ৬ ইউনিট সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে বঙ্গোপসাগের নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জুলাই গণঅভ্যুত্থানে অন্তত ২ হাজার মানুষ নিহত হয়েছেন: প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ আর দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী তীব্র তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের একাধিক অনুষ্ঠান বাতিল

সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে বঙ্গোপসাগের নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৪ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং গভীর সমুদ্রে না যেতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page