1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার পর ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, বাড়ছে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬

হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার জেরে ইরানে নতুন করে একাধিক সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জলপথে বেসামরিক নাবিক বহনকারী বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় ‘শক্তিশালী’ সামরিক অভিযান শুরু করা হয়েছে। সেন্টকমের দাবি, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক নৌযানে হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মার্কিন হামলাকে গত মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এ ঘটনার জবাবে তেহরান ‘প্রয়োজনীয় ও দৃঢ় পদক্ষেপ’ নেবে।

এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও) জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার ২৪ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক ট্যাংকার হামলার শিকার হয়েছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা এই হামলাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌযানে হামলার জন্য ইরানকে এর পরিণতি ভোগ করতে হবে।

এদিকে কাতার ও সৌদি আরবও হামলার ঘটনার নিন্দা জানিয়েছে। দেশ দুটি দাবি করেছে, তাদের পতাকাবাহী একটি করে ট্যাংকার হরমুজ প্রণালি বা এর আশপাশের এলাকায় হামলার শিকার হয়েছে এবং এ ঘটনার জন্য তারা ইরানকে দায়ী করেছে।

ঘটনাগুলোকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতির ওপর আন্তর্জাতিক মহল নিবিড়ভাবে নজর রাখছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page