1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কার মুখোমুখি কে?

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬

৪৮ দলের বিশ্বকাপ ধীরে ধীরে পৌঁছে গেছে শিরোপা নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে। শেষ ষোলোর লড়াই শেষে চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের লাইনআপ। শেষ আটে জায়গা নিশ্চিত করেছে মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।

শেষ ষোলোতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে দলগুলো। মরক্কো ৩-০ গোলে কানাডাকে, ফ্রান্স ১-০ গোলে প্যারাগুয়েকে, নরওয়ে ২-১ গোলে ব্রাজিলকে এবং ইংল্যান্ড ৩-২ গোলে মেক্সিকোকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয়।

অন্য ম্যাচগুলোতে স্পেন ১-০ গোলে পর্তুগালকে, বেলজিয়াম ৪-১ গোলে যুক্তরাষ্ট্রকে এবং আর্জেন্টিনা ৩-২ গোলে মিসরকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। শেষ ম্যাচে গোলশূন্য ১২০ মিনিটের পর টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে শেষ আটের শেষ দল হিসেবে জায়গা করে নেয় সুইজারল্যান্ড।

এবারের কোয়ার্টার ফাইনালে বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য। ৯ জুলাই যুক্তরাষ্ট্রের বোস্টনে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। ১০ জুলাই লস অ্যাঞ্জেলেসে শক্তিশালী স্পেনের প্রতিপক্ষ বেলজিয়াম।

১১ জুলাই মায়ামিতে হবে নরওয়ে ও ইংল্যান্ডের লড়াই। আর ১২ জুলাই কানসাস সিটিতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ড।

কোয়ার্টার ফাইনালের সূচি

  • ফ্রান্স বনাম মরক্কো — ৯ জুলাই, বোস্টন স্টেডিয়াম (যুক্তরাষ্ট্র)
  • স্পেন বনাম বেলজিয়াম — ১০ জুলাই, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম (যুক্তরাষ্ট্র)
  • নরওয়ে বনাম ইংল্যান্ড — ১১ জুলাই, মায়ামি স্টেডিয়াম (যুক্তরাষ্ট্র)
  • আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড — ১২ জুলাই, কানসাস সিটি স্টেডিয়াম (যুক্তরাষ্ট্র)

বিশ্বকাপের শেষ আটের এই চারটি লড়াইয়ের মধ্য দিয়েই নির্ধারিত হবে সেমিফাইনালের চার দল। শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে প্রতিটি ম্যাচেই অপেক্ষা করছে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page