1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪০৬, উদ্ধার ইয়াবা-ফেন্সিডিলসহ মাদক ও অস্ত্র

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার ডিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৫ জন, লালবাগ বিভাগে ৩০ জন, ওয়ারী বিভাগে ৫৩ জন, মতিঝিল বিভাগে ৪০ জন, তেজগাঁও বিভাগে ৬৬ জন, মিরপুর বিভাগে ১১৬ জন, গুলশান বিভাগে ৩১ জন, উত্তরা বিভাগে ৩৯ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগ থেকে ৬ জনকে আটক করা হয়েছে।

অভিযানের সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ২১ হাজার ৬২২ পিস ইয়াবা, ৯৬১ বোতল ফেন্সিডিল, ১৭ দশমিক ৫ লিটার দেশীয় মদ, ৭৬০ গ্রাম গাঁজা এবং ১৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এছাড়া একটি পিকআপ, একটি প্রাইভেটকার, আটটি মোবাইল ফোন, একটি লোহার হাতুড়ি, দুটি চাপাতি, একটি দা, একটি কুঠার, একটি শাবল, একটি ছুরি এবং নগদ ৩ লাখ ৯ হাজার টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page