1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

হোয়াটসঅ্যাপে আসছে জন্মদিনের স্বয়ংক্রিয় রিমাইন্ডার ফিচার

টেক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বন্ধু বা পরিবারের সদস্যদের জন্মদিন মনে রাখা আরও সহজ করতে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এই ‘বার্থডে রিমাইন্ডার’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে জন্মদিনের নোটিফিকেশন পাবেন।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার নিয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট WABetaInfo–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপে ‘Birthday’ নামে একটি পৃথক বিভাগ যুক্ত করা হবে। এই বিভাগে কন্টাক্ট তালিকায় থাকা যেসব ব্যবহারকারী তাদের জন্মতারিখ যুক্ত করবেন, তাদের জন্মদিনের তথ্য দেখা যাবে।

নতুন ফিচারের মাধ্যমে কোনো পরিচিত ব্যক্তির জন্মদিন ঘনিয়ে এলে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন পাঠাবে। ফলে আলাদা করে ক্যালেন্ডারে তারিখ সংরক্ষণ বা মনে রাখার প্রয়োজন হবে না।

এর আগে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে ব্যবহারকারীদের জন্মতারিখ সংগ্রহের প্রক্রিয়া চালু করা হয়েছিল। মূলত বিভিন্ন দেশের বয়সসংক্রান্ত নীতিমালা অনুসরণ এবং ব্যবহারকারীর বয়স যাচাইয়ের উদ্দেশ্যে এ তথ্য সংগ্রহ করা হয়। সেই তথ্য ব্যবহার করেই নতুন রিমাইন্ডার ফিচারটি চালুর পরিকল্পনা করা হচ্ছে।

ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো ব্যবহারকারী যদি নিজের জন্মতারিখ প্রোফাইলে যুক্ত না করেন, তাহলে তার জন্মদিনের তথ্য অন্যদের কাছে প্রদর্শিত হবে না এবং কোনো নোটিফিকেশনও পাঠানো হবে না।

এ ছাড়া ভবিষ্যতে প্রাইভেসি সেটিংসের মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট ব্যক্তি বা সবার কাছ থেকে জন্মদিনের তথ্য গোপন রাখার সুবিধাও পাবেন।

বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কবে নাগাদ এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো সময়সূচি জানায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page