1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

এইচএসসি পরীক্ষা নিয়ে সংসদে শিক্ষামন্ত্রী: ‘স্থানীয় প্রশাসন চাইলে পরীক্ষা স্থগিত করতে পারে’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে চলমান আলোচনা-সমালোচনার মধ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্থানীয় প্রশাসন প্রয়োজন মনে করলে পরীক্ষা স্থগিত করার ক্ষমতা রাখে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, টানা বৃষ্টিতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা জলাবদ্ধতার শিকার হয়েছে। শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর অনুরোধ জানালেও তা করা হয়নি। তিনি জানতে চান, দুই-এক দিনের জন্য পরীক্ষা পেছাতে কী সমস্যা ছিল।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে প্রায় ২ হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোথাও দুর্যোগের কারণে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারে।

তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পর পর্যায়ক্রমে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং পরে পুরো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মন্ত্রী জানান, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। এ জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়।

তার ভাষ্য, আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছিলেন যে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। সে তথ্যের ভিত্তিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়। তবে পরীক্ষার দিন সকালে কুমিল্লা সরকারি কলেজ এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়ার পর দ্রুত পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়।

শিক্ষামন্ত্রী বলেন, কুমিল্লা মহিলা কলেজের এক পরীক্ষার্থীর পোশাক বৃষ্টিতে ভিজে যাওয়ার ঘটনায় তাকে শুকনো পোশাকের ব্যবস্থা করে দেওয়া হয়। পরে অতিরিক্ত সময় দিয়ে তার পরীক্ষা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এবারের পদার্থবিজ্ঞান (ফিজিক্স) পরীক্ষার দুটি প্রশ্নে ভুল ছিল। তবে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় ওই দুটি প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার মাত্র চার মাস আগে দায়িত্ব গ্রহণ করেছে। এবারের প্রশ্নপত্র পূর্বনির্ধারিত প্রক্রিয়ায় আগের মডারেটরদের মাধ্যমে প্রস্তুত হয়েছিল। তবুও প্রশ্নের ত্রুটি শনাক্ত হওয়ার পর দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page