1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে গার্মেন্টসের গোডাউনে ভয়াবহ আগুন, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় অবস্থিত অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৫ জুলাই) ভোর ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার মাত্র চার মিনিটের মধ্যে, ভোর ৪টা ১৪ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের পাশাপাশি আশপাশের আরও চারটি স্টেশন থেকে অতিরিক্ত ইউনিট পাঠানো হয়। সব মিলিয়ে ৯টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল প্রায় ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরও আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে ডাম্পিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।

স্থানীয় বাসিন্দা ও কারখানার শ্রমিকরা জানান, ভোরের দিকে গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখে তারা আগুনের বিষয়টি জানতে পারেন। অল্প সময়ের মধ্যেই আগুন গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। তাদের ধারণা, গোডাউনে বিপুল পরিমাণ কাপড় ও অন্যান্য দাহ্য উপকরণ থাকায় আগুন দ্রুত বিস্তার লাভ করে। আগুনের তাপ ও ঘন ধোঁয়ায় আশপাশের কারখানাগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলছে।

তিনি বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। গোডাউনে থাকা কোনো রাসায়নিক পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হবে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে গোডাউনে থাকা বিপুল পরিমাণ কাপড়, কাঁচামাল ও অন্যান্য মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page