1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে চার মাদ্রাসাছাত্রীর মৃত্যু

মামুন, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে পানিতে ডুবে চার মেয়েশিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), রুবেলের মেয়ে জান্নাত (৮) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র, স্বজন ও পুলিশ জানায়, মাদ্রাসার বিরতির সময় ছয় শিক্ষার্থী পাশের একটি খালে গোসল করতে নামে। একপর্যায়ে চারজন পানিতে তলিয়ে গেলে অপর দুই শিক্ষার্থী কোনোভাবে পাড়ে উঠে স্থানীয়দের খবর দেয়।

খবর পেয়ে স্থানীয়রা খালে নেমে একে একে চার শিশুকে উদ্ধার করেন। এর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায়। বাকি তিনজনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুর রহমান জানান, দুপুর ১টার দিকে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিকেল ৪টার দিকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page