1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

এসএসসি ও সমমানের ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না, চলতি মাসেই প্রকাশের আশা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশের পরিকল্পনা থাকলেও তা নির্ধারিত সময়ে প্রকাশ হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রকাশের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তবে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের আশা করছে শিক্ষা বোর্ড।

শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী শিক্ষামন্ত্রীর নির্দেশনায় সব শিক্ষা বোর্ড প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছিল।

তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হয়নি। এ কারণে ফল প্রকাশে কয়েকদিন বিলম্ব হচ্ছে।

ফল চলতি মাসের মধ্যেই প্রকাশ করা সম্ভব হবে কি না—এমন প্রশ্নের জবাবে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, “আশা করছি, চলতি মাসের মধ্যেই আমাদের কাজ শেষ করে ফল প্রকাশ করতে পারব।”

তবে ফল প্রকাশের নতুন তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। শিক্ষা বোর্ড থেকে শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page