1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন নারীর মৃত্যু ময়মনসিংহে ট্রাকের নিচে চাপা অটোরিকশা, নিহত ৩ ‘হেডলাইন’ সিরিজে প্রশংসায় ভাসছেন সারিকা, বললেন—ভালো গল্প পেলেই নিয়মিত কাজ করব দিল্লিতে সিজেপির বিক্ষোভে সংঘর্ষ: আইসিইউতে তরুণী, আহত শতাধিক; উত্তপ্ত ভারতের রাজনীতি শিক্ষার্থী আন্দোলনে পুলিশি অ্যাকশনের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,০০৮ কমিশন বৃদ্ধির দাবিতে ৩০ জুলাই সারাদেশে ১৮ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, সরকারি খরচ শুরু ৫ লাখ ৫ হাজার টাকা থেকে বিশ্বকাপ ট্রফি নিয়ে স্পেনে ফিরল চ্যাম্পিয়ন দল, লাখো সমর্থকের উচ্ছ্বসিত সংবর্ধনা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ভাঙা হচ্ছে সেই ভবন, স্মৃতি সংরক্ষণে নেই পরিকল্পনা

আর্জেন্টিনার হারে ‘বিয়ে’ প্রসঙ্গে পরীমণির পোস্ট ভাইরাল

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। প্রিয় দলের এই পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট নিয়ে আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণি।

ফাইনালে আর্জেন্টিনার হারের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি লিখেছেন, “বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।” পোস্টটির সঙ্গে তিনি দুঃখ ও ভালোবাসার কয়েকটি ইমোজিও যুক্ত করেন। তার এই মন্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল চলাকালে পরীমণি একটি স্ট্যাটাসে ঘোষণা দিয়েছিলেন, তার প্রিয় দল বিশ্বকাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন।

সে সময় তিনি লিখেছিলেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।”

তবে ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর সেই ঘোষণার প্রসঙ্গ টেনে রসিকতার সুরেই নতুন পোস্টটি দিয়েছেন বলে মনে করছেন তার অনুসারীরা।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে একাধিক বিয়ে ও বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় আলোচনায় ছিলেন পরীমণি। সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। পরে দাম্পত্য কলহের জেরে ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়।

এদিকে বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয়ের পর যেমন স্প্যানিশ সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে, তেমনি আর্জেন্টিনার সমর্থকদের হতাশাও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশ পেয়েছে। পরীমণির পোস্টও সেই আলোচনারই একটি অংশ হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page