1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ভাঙা হচ্ছে সেই ভবন, স্মৃতি সংরক্ষণে নেই পরিকল্পনা মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির মান পরীক্ষায় অকৃতকার্য: ৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই জামালপুরে ৭৯ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ পাহাড়ি ঢলে শেরপুরে ব্রিজ ভেসে গেল, অল্পের জন্য রক্ষা পেলেন কয়েকজন ঠাকুরগাঁওয়ের অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম, শুরুতেই কঠিন চ্যালেঞ্জ মাটির মা ফাউন্ডেশনের সিরাজগঞ্জ জেলা শাখার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

রাজধানীতে গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ আহমেদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬

বহুল আলোচিত ও বিতর্কিত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ আহমেদকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে থাকা একটি প্রতারণা মামলার পরোয়ানা কার্যকর করতে সোমবার (২০ জুলাই) সকালে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাহেদ আহমেদের বিরুদ্ধে পল্লবী থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাহেদ আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, প্রতারণা, জালিয়াতি এবং করোনা পরীক্ষার ভুয়া সনদ দেওয়ার অভিযোগসহ মোট ৯৬টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি।

সব মামলায় জামিন পাওয়ার পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারা কর্তৃপক্ষ সব মামলার জামিন সংক্রান্ত নথি যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেয়।

এর আগে ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরা থেকে সাহেদ আহমেদকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। এরপর তার বিরুদ্ধে প্রতারণা, অনিয়ম, দুর্নীতি এবং জালিয়াতির একাধিক অভিযোগ সামনে আসে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তার ও তার সহযোগীদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয়।

কারাগারে থাকা অবস্থায় ২০২০ সালের ৫ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তার সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠায়। নোটিশে ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল।

বর্তমানে নতুন পরোয়ানার ভিত্তিতে তাকে পুনরায় আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page