1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, সরকারি খরচ শুরু ৫ লাখ ৫ হাজার টাকা থেকে বিশ্বকাপ ট্রফি নিয়ে স্পেনে ফিরল চ্যাম্পিয়ন দল, লাখো সমর্থকের উচ্ছ্বসিত সংবর্ধনা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ভাঙা হচ্ছে সেই ভবন, স্মৃতি সংরক্ষণে নেই পরিকল্পনা মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির মান পরীক্ষায় অকৃতকার্য: ৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই জামালপুরে ৭৯ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ পাহাড়ি ঢলে শেরপুরে ব্রিজ ভেসে গেল, অল্পের জন্য রক্ষা পেলেন কয়েকজন ঠাকুরগাঁওয়ের অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ

কাশিমপুর মহিলা কারাগার থেকে কয়েদি পালানো: জেলার শিরিন আক্তার সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন সিনিয়র সচিব তানভীর-আল-নাসীফ।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৬ জুলাই সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সীমানা প্রাচীর টপকে সাজাপ্রাপ্ত নারী কয়েদি মোছা. রিম্পা (২১) পালিয়ে যান। এ ঘটনায় জেলার শিরিন আক্তারের দায়িত্ব ও কর্তব্য পালনে চরম অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে কারা অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন দেয়।

কারা অধিদপ্তরের সুপারিশের ভিত্তিতে সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

জানা গেছে, গত ১৬ জুলাই সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে জেলারের বাসভবনের দক্ষিণ পাশের পেরিমিটার ওয়াল টপকে কারাগার থেকে পালিয়ে যান রিম্পা। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হয় কারা কর্তৃপক্ষ।

পরে রোববার (১৯ জুলাই) রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে র‌্যাব-২ অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া ওই নারী কয়েদিকে গ্রেপ্তার করে।

কারাগার থেকে নারী কয়েদি পালানোর ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় এবং কারা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনার পর বিষয়টি তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় কারা অধিদপ্তর।

কারা সূত্রে জানা গেছে, রাজধানীর ধানমন্ডি থানার একটি সিআর মামলায় ভ্রাম্যমাণ আদালতের দেওয়া তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে গত ৯ জুলাই থেকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন মোছা. রিম্পা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page