1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষঃ
প্রশ্নফাঁস ইস্যুতে মুখ খুললেন শচীন, ‘পরিশ্রমের মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ রাষ্ট্রপতির পদত্যাগঃ ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে জোর আলোচনা, তবে এখনো নেই আনুষ্ঠানিক ঘোষণা ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা আরও ২ শিশুর মৃত্যু, দেশে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ৮০৫ আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরে প্রথম ধাপে ভোটের প্রস্তুতি পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টাকার টিকিট ৫ টাকায় বিক্রির অভিযোগ, অনিয়ম তদন্তের আশ্বাস ‘২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করাই লক্ষ্য’ : প্রধানমন্ত্রী

আরও ২ শিশুর মৃত্যু, দেশে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ৮০৫

হেলথ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪ জনের মধ্যে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে সিলেট ও রংপুর বিভাগে একজন করে মোট দুই শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৮০৫ জনে দাঁড়িয়েছে।

মোট মৃত্যুর মধ্যে হামের উপসর্গে ৭১০ জন এবং ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে ৯৫ জন মারা গেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৬৬ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ৮৪৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ পাওয়া রোগীর সংখ্যা ১ হাজার ১৪ জন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ২০০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ের মধ্যে ১৫ হাজার ৭ জনের হাম পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছে।

এ ছাড়া, ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ১ লাখ ৩ হাজার ৮৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১৮৮ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page