1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

‘জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়’— ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের দল নয়। দলের নেতাকর্মীরাও মানুষ, তাই তাদের ভুল-ত্রুটি বা অন্যায় হতে পারে। তবে অন্যায়ের বিষয়ে দল কোনো ছাড় দেবে না।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরাও মানুষ, আমাদেরও ভুল-ত্রুটি হয়। তবে অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না।”

তিনি বলেন, দলের পক্ষ থেকে আগেও বলা হয়েছে, কেউ যদি দলের কোনো নেতাকর্মীর অন্যায়, অপরাধ বা অনিয়ম দেখতে পান, তাহলে তা প্রমাণসহ দলের নজরে আনার আহ্বান জানানো হচ্ছে।

তার ভাষায়, “দেশ ও জাতিকে যারা ভালোবাসেন, তারা আমাদের কোনো অন্যায় বা অপরাধ দেখলে আমাদের জানাবেন। আমরা তা সংশোধনের চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, “আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে, তাহলে আরও বেশি সতর্ক থাকতে হবে। নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।”

তিনি আরও বলেন, কোনো লঙ্ঘন যদি সহনীয় পর্যায়ের হয়, তাহলে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তবে অপরাধ গুরুতর হলে দল কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নেবে।

ডা. শফিকুর রহমান বলেন, “এই সতর্কবার্তা শুধু নেতাকর্মীদের জন্য নয়, আমার নিজের জন্যও। সবাইকে সচেতন ও দায়িত্বশীল থাকতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page