1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
দেশের ৭৬.৫% টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির দাবি ইএসডিওর সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত নয়, বলছে বাংলাদেশ ব্যাংক কুষ্টিয়ায় সামিরুল শাহ হত্যা: প্রধান সন্দেহভাজন মন্টু শেখ আটক জাবি ক্যাম্পাসে জাকসুর উদ্যোগে চালু হলো দুটি মোবাইল চার্জিং স্টেশন রাজধানীতে ১৮ মন্ত্রীর পুলিশি এসকর্ট সুবিধা প্রত্যাহার, বহাল থাকছে ৭ জনের ব্যক্তিগত অর্থায়নে ফুলপুরে ১,৫০০ মিটার কাঁচা রাস্তা সংস্কারে উদ্যোগ বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল মোজতবা খামেনিকে নিয়ে নতুন মার্কিন গোয়েন্দা মূল্যায়ন, পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তির আত্মপ্রকাশ, কেন্দ্রীয় কমিটি ঘোষণা চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির অভিযোগ

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিনের অসামান্য অবদান ও শক্তিশালী অভিনয়ের স্বীকৃতিস্বরূপ নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন বরেণ্য অভিনেতা আহমেদ শরীফ।

উৎসবের সমাপনী অনুষ্ঠান আগামী ২ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে। এদিন আহমেদ শরীফকে আজীবন সম্মাননা দেওয়ার পাশাপাশি ২০২৩ থেকে ২০২৫ সালের সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা গায়ক-গায়িকা এবং বিভিন্ন কারিগরি ও সৃজনশীল বিভাগসহ মোট ২০টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে।

প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিওর যৌথ আয়োজনে তিন দিনব্যাপী নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে ৩০ জুলাই। উৎসবে বাংলাদেশের বিভিন্ন সময় ও ধারার উল্লেখযোগ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উৎসবের প্রথম দিন (৩০ জুলাই) প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, তথ্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’

দ্বিতীয় দিন (৩১ জুলাই) দর্শকরা দেখতে পারবেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইশপাইট’‘দ্য ইন্টারন্যাল জার্নি’, পাশাপাশি প্রদর্শিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’

সমাপনী দিন (২ আগস্ট) প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’‘ঈদ মোবারক’। এছাড়া থাকছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিশ্বাস করেন ভাই’ এবং প্রসূন রহমান পরিচালিত ‘শেকড়’

আয়োজকরা জানিয়েছেন, উৎসবে চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং চলচ্চিত্রপ্রেমীদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page