1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
অগ্রাধিকার ভিত্তিতে নতুন সিটি করপোরেশন হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মধুপুরে মোবাইল কোর্টের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা ও সাংবিধানিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস-নাসীরুদ্দীন গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, শনাক্ত ৯০৮ জন দক্ষিণ আফ্রিকায় দোকানে অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ফরিদপুরে আরও এক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল মেক্সিকো সিটির প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গুলিতে নিহত ১, আহত ২

মেক্সিকো সিটির প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গুলিতে নিহত ১, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো পাবলিক স্কয়ারের কাছে বন্দুক হামলায় একজন নিহত এবং দুজন আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) শহরের সান্তো ডোমিঙ্গো চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, জাল নথিপত্র তৈরি ও বিক্রির জন্য পরিচিত এ এলাকাতেই হামলাটি সংঘটিত হয়েছে।

মেক্সিকো সিটির নিরাপত্তাবিষয়ক সচিবালয় ঘটনাটিকে একটি ‘সরাসরি হামলা’ হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, গুলিতে ৪২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত দুজনের বয়স ৩৯ বছর এবং তারা বর্তমানে চিকিৎসাধীন।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার কারণ ও হামলাকারীর পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মেক্সিকোয় মাদক পাচারকারী চক্রের প্রভাবাধীন এলাকাগুলোতে বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা প্রায়ই ঘটে। তবে রাজধানী মেক্সিকো সিটিতে, বিশেষ করে প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি এলাকায় এ ধরনের ঘটনা তুলনামূলকভাবে বিরল।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, রাজধানীতে ইউনিয়ন তেপিতোফুয়ের্সা অ্যান্টি ইউনিয়নসহ কয়েকটি সড়কভিত্তিক অপরাধী চক্র সক্রিয় থাকলেও প্রেসিডেন্ট প্রাসাদের সংলগ্ন এলাকায় এ ধরনের হামলা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page