1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার দাবি, আটক ১ ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ অষ্টমী পূজা উপলক্ষে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা আইনে মতামত ও রাজনৈতিক সমালোচনায় শাস্তি না দেওয়ার সুপারিশ সম্পাদক পরিষদের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চাইল ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

ঢাকায় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে ভিসা ও কনস্যুলার সেবা দেওয়ার নামে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। এমন অভিযোগ পাওয়ার পর সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সতর্কবার্তায় হাইকমিশন জানায়, প্রতারকচক্র নিজেদের হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে দ্রুত ভিসা বা অন্যান্য কনস্যুলার সুবিধা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে।

হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনো ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম বা ই-মেইলের মাধ্যমে ভিসা প্রদান কিংবা অর্থ দাবি করার উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন না। সব ধরনের ভিসা আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করেই নিষ্পত্তি করা হয়।

প্রতারণা এড়াতে যা বলছে হাইকমিশন

ভারতীয় হাইকমিশন সাধারণ মানুষের প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে—

  • কোনো কল, বার্তা বা প্রলোভনে অর্থ লেনদেন করবেন না।
  • ব্যক্তিগত, ব্যাংকিং বা আর্থিক তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না।
  • এ ধরনের প্রতারণার চেষ্টা হলে ফোন নম্বর, স্ক্রিনশটসহ সব তথ্য visa.dhaka@mea.gov.in ই-মেইলে পাঠিয়ে হাইকমিশনকে অবহিত করুন।

হাইকমিশন সবাইকে সতর্ক থাকার পাশাপাশি এ বিষয়ে সচেতনতা বাড়াতে তথ্যটি অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ারও আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page