1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ডিএমপির মিরপুর ও লালবাগ বিভাগে নতুন ডিসি পূর্বধলায় ৪০ বোতল ফেনসিডিল সহ আটক ১ গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক পূর্বাচলের সড়কজুড়ে অবৈধ অটো-সিএনজি স্ট্যান্ড ঢাকাসহ ২০ জেলায় মৃদু তাপপ্রবাহ, বৃষ্টিতে কমতে পারে তাপমাত্রা ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি সামনে এলো ৫ হাজার টাকা পাওনার বিরোধ শ্যামনগরে মরিয়মের মৃত্যুর বিচার ও গাজী নজরুলের ফাঁসির দাবিতে কুশপুত্তলিকা দাহ

শাবিপ্রবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশন (সুপা)-এর উদ্যোগে প্রথম পর্বের তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ‘ডি’-এর নিচতলায় সংগঠনটির উপদেষ্টারা প্রদর্শনীর উদ্বোধন করেন। আয়োজকরা জানান, প্রদর্শনীটি আগামী ৮ আগস্ট রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীর দ্বিতীয় পর্ব আগামী ২৮ ও ২৯ আগস্ট ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, এ প্রদর্শনীর জন্য বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪ হাজারের বেশি আলোকচিত্র জমা পড়ে। প্রাথমিকভাবে ভারত, স্পেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, ইথিওপিয়া, থাইল্যান্ড, নেদারল্যান্ডস, মেক্সিকোসহ ২১টিরও বেশি দেশের প্রায় ৫০০টি ছবি বাছাই করা হয়।

পরবর্তীতে বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত প্রদর্শনীর জন্য মোট ৮১টি আলোকচিত্র নির্বাচন করা হয়েছে।

আলোকচিত্র বাছাইয়ে বিচারকের দায়িত্ব পালন করেন পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের ফটোগ্রাফি বিভাগের প্রধান খন্দকার তানভির মুরাদ, প্রখ্যাত আলোকচিত্রী মিশুক আশরাফুল আওয়াল এবং শফিকুল আলম কিরণ

আয়োজকরা জানান, নির্বাচিত আলোকচিত্রগুলো একক (ক্যামেরা), মোবাইল এবং ফটো স্টোরি—এই তিনটি ক্যাটাগরিতে প্রদর্শিত হচ্ছে। পুরো প্রতিযোগিতার জন্য ৪০০ মার্কিন ডলার প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে।

প্রদর্শনীটি সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page