1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষঃ
এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ আগস্ট শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না’: শিক্ষামন্ত্রী রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ সুনামগঞ্জে ৫ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক বেগমগঞ্জে বাড়িতে ঢুকে যুবদলের সাবেক নেতাকে গুলি, আহত ১ মৌখিক পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো আজিজুল হক কলেজের আরবি বিভাগের শিক্ষার্থীদের অনার্স জীবন তিস্তার স্রোতে সড়ক ধসে দহগ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ৪ হাজার মানুষ

আগামিকাল ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানবেন

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার (১০ আগস্ট) প্রকাশিত হতে যাচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। সকাল ১০টায় একযোগে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হবে।

চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

তাত্ত্বিক পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অনলাইনে যেভাবে ফলাফল জানা যাবে

শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবে।

ফল দেখতে প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর Examination অপশন থেকে SSC/Dakhil নির্বাচন করতে হবে। Year অপশনে পরীক্ষার বছর হিসেবে 2026 নির্বাচন করে সংশ্লিষ্ট Board নির্বাচন করতে হবে।

এরপর নির্ধারিত ঘরে রোল নম্বররেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। স্ক্রিনে প্রদর্শিত নিরাপত্তা ক্যাপচা পূরণ করে Submit বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে।

এসএমএসে ফল জানার নিয়ম

মোবাইল ফোনের মেসেজ অপশন ব্যবহার করেও সহজেই ফলাফল জানা যাবে। এ জন্য ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের ফল জানতে মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে বড় হাতের অক্ষরে SSC লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের ফল জানতে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। এ জন্য Dakhil লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল/ট্রেড পরীক্ষার্থীদের ফল জানতে SSC TEC লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফলাফল

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল সংগ্রহ করতে পারবে।

এ জন্য বোর্ডের ওয়েবসাইটের Result বা ফলাফল কর্নারে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN নম্বর দিতে হবে। এরপর পুরো শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল শিট ডাউনলোড করা যাবে।

ফল প্রকাশের পর ওয়েবসাইটে একসঙ্গে বিপুলসংখ্যক শিক্ষার্থী প্রবেশ করায় সার্ভারে চাপ তৈরি হতে পারে। সে ক্ষেত্রে কিছুক্ষণ পর আবার চেষ্টা করলে ফলাফল পাওয়া যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page