1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬

এসএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি—এমন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছর দেশের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, যেসব প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে, সেসব প্রতিষ্ঠানের বিষয়ে ব্যবস্থা নেওয়ার একটি প্রক্রিয়া রয়েছে।

তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শতভাগ শিক্ষার্থী ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বর্তমানের তুলনায় প্রায় পাঁচ গুণ ছিল। সে সময় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার মাধ্যমে পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি করা হয়েছিল।

বর্তমান সরকারও শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে কাজ করবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শুধু প্রতিষ্ঠানপ্রধানদের ডেকে জিজ্ঞাসাবাদ করলেই সমস্যার সমাধান হবে না। এ ক্ষেত্রে একটি নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে এবং সেই ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়নে কাজ করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার কোনো জায়গায় যদি ক্রমাগত অবনতি হয় এবং কোনো স্কুল, কলেজ বা মাদ্রাসায় শূন্য পাসের ঘটনা ঘটে, তাহলে সেগুলোকে সরকারের পক্ষ থেকে চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দায়িত্বের মধ্যে পড়ে। এ ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হবে।

তিনি আরও বলেন, শুধু প্রতিষ্ঠানপ্রধানদের ডেকে জিজ্ঞাসা করলেই হবে না; এ ধরনের প্রতিষ্ঠানের মানোন্নয়নের জন্য একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে। আগামী দিনে এসব প্রতিষ্ঠানের ফলাফল কীভাবে উন্নত হয়, তা দেখতে অপেক্ষা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page