1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষঃ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার দাবি, আটক ১ ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ অষ্টমী পূজা উপলক্ষে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা আইনে মতামত ও রাজনৈতিক সমালোচনায় শাস্তি না দেওয়ার সুপারিশ সম্পাদক পরিষদের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চাইল ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় ১৭ ঘণ্টা বিদ্যুৎহীন, হামলার আশঙ্কায় নিরাপত্তা চাইল ওজোপাডিকো

মামুন, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

গোপালগঞ্জ জেলা শহরে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৭ ঘণ্টাই বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকেরা। তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় লোডশেডিংয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ওজোপাডিকোর (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) কার্যালয়, বিদ্যুৎ উপকেন্দ্র ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার আশঙ্কায় পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ আগস্ট) গোপালগঞ্জ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ উদ্বেগের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ বরাদ্দ পাওয়ায় পাওয়ার হাউজ ও চরপাথালিয়ায় অবস্থিত ওজোপাডিকোর দুটি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মাধ্যমে শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। গোপালগঞ্জ পৌর এলাকায় দৈনিক বিদ্যুতের চাহিদা ১৮ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৯ থেকে ১০ মেগাওয়াট। চাহিদার তুলনায় অর্ধেকের কাছাকাছি বিদ্যুৎ পাওয়ায় ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে।

নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জানান, দীর্ঘ সময়ের বিদ্যুৎ সংকটের কারণে গ্রাহকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। যেকোনো সময় অসন্তুষ্ট জনতা ওজোপাডিকোর কার্যালয়, বৈদ্যুতিক স্থাপনা কিংবা কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা বা নাশকতা চালাতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এ কারণে দুর্ঘটনা এড়াতে ওজোপাডিকোর দপ্তর ও উপকেন্দ্রগুলোতে নিয়মিত পুলিশ টহল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, চিঠির কপি হাতে পাওয়ার পর প্রয়োজনীয় নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page